মালদা শহর থেকে গত ৯ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ পুকুরিয়া থানা এলাকার এক যুবক , পরিবার থেকে অপহরণের সন্দেহ করে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ এখনো নিখোঁজ যুবককে উদ্ধার করতে না পারায়, দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার, জানা গিয়েছে নিখোঁজ যুবকের নাম সাদ্দাম নাদাম বয়েস ৩১ বছর।

বাড়ি রতুয়া ২ নং ব্লকের, পুখুরিয়া থানার ককলামারী এলাকায়, জানা গিয়েছে নিখোঁজ যুবক পেশাই পরিযায় শ্রমিকের ঠিকাদার , পরিবার সূত্রে জানা গিয়েছে সাদ্দাম নাদাম গত ১৮ তারিখ রাতে মালদা শহর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়, নিজেরদের আত্মীয়-স্বজন এর বাড়িতে খোঁজাখুঁজির করে কোন খোঁজ না মেলায় প্রথমে ইংরেজ বাজার থানায় একটি মিসিং ডায়েরি করেন , পরবর্তীতে ২৩ তারিখ দুজনের নাম উল্লেখ করে, অপহরণের সন্দেহ প্রকাশ করে লিখিত অভিযোগ করেন বলে খবর, পরিবারের অভিযোগ লিখিত অভিযোগ জমা করলেও এখন অব্দি নিখোঁজ ব্যক্তির কোন হদিস পায়নি পুলিশ স্বভাবত চরম দুশ্চিন্তায় দিন গুণছেন পরিবারটি। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

