ফের শুট আউটের ঘটনা ঘটল মালদায়। মালদার কালিয়াচকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন এক যুবক। ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মোজমপুর এলাকায়। জানা গেছে, গুলিবিদ্ধ যুবকের নাম করিম খান। রবিবার রাতে সে বাড়ির পাশেই লিচু বাগান যোগাচ্ছিলেন।

ওই সময় হঠাৎ করেই কেউ বা কারা তাকে গুলি করে। এই খবর পেয়ে পরিবারের লোকজনেরা লিচু বাগানে ছুটে যান এবং গুলিবিদ্ধ করিম খানুকে পেটে গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করেন। তবে কে বা কারা তাকে গুলি করল? কেন করল সেই ব্যাপারে পরিবারবর্গ কিছুই জানাতে পারেন নি।এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির কড়া সমালোচনা করেছেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি। যার পাল্টা জবাব দিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *