মালদার মানিকচকের রামনগর বন্যা কবলিত এলাকা। সেখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস।তবে এই এলাকার প্রবেশের মূল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।এই রাস্তা নির্মাণের জন্য জরুরি রয়েছে গার্ডওয়ালের।
এলাকাবাসীদের দাবি মত রবিবার সকালে শুরু হল গার্ডওয়াল নির্মাণের কাজ।এদিন ফিতা কেটে কাজের সূচনা করা হয়।উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতি সদস্য প্রসেনজিৎ মন্ডল সহ স্থানীয় লোকজন।

জানা গেছে, মানিকচক পঞ্চায়েত সমিতির তহবিল থেকে প্রায় সাড়ে তিন লক্ষ্য টাকা ব্যয় করে আনুমানিক ২২ মিটার গার্ডওয়াল নির্মাণ করা হবে। গার্ডওয়াল নির্মাণের ফলে উপকৃত হবেন কয়েক হাজার মানুষ।পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।

