দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের অধীনে পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে প্রার্থীই খুঁজে পেল না বাম ও বিজেপি। বিরোধী দুই দলের একজনও মনোনয়ন জমা দিতে না পারায় ৯টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। গত ২৫ মার্চ নমিনেশন ফর্ম তোলেন তৃণমূল কর্মীরা এবং ২৬ মার্চ নমিনেশন ফর্ম দাখিল করেন। তবে বিরোধী পক্ষের কেউ নমিনেশন ফর্ম জমা না দেওয়ায় ৯ টি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হোন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

তাই আজ পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিজয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠন হয়। পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড বোর্ডের নব নির্বাচিত সভাপতি পদে আসীন হলেন জামাল হোসেন খাঁন, সহ-সভাপতি সুশান্ত কুমার রায় এবং সেক্রেটারি রায়হান মোল্লা। এদিন বোর্ড গঠন হওয়ার পরই সবুজ আবির খেলায় মাতলেন তৃণমূলের কর্মীরা।’’

