নিখোঁজ স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন স্ত্রী। হাতে ছবি নিয়ে দেখাচ্ছেন পথ চলতি মানুষদের। স্বামীকে ফিরে পাওয়ার কাঙ্ক্ষিত আশা নিয়ে দোকানে দোকানে পৌঁছাচ্ছেন। এমনই করুণ চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়। উল্লেখ্য গত ২২ শে এপ্রিল ব্যক্তিগত কাজে মালদা স্টেশন থেকে ট্রেন ধরে দিল্লির অভিমুখে রওনা হয় অশোক মন্ডল তার পরিবার। পেশায় টোটো চালক অশোক মন্ডল দিল্লির কাছাকাছি টুন্ডালা স্টেশনে নেমে খাওয়ার আনতে গেলে সে আর ফিরে আসেনি।

টুন্ডালা স্টেশনে খোঁজাখুঁজি করে জানতে পারেন তার স্বামী মালদায় ফিরে এসেছেন। এবার মালদা শহরে স্বামীর খোজ চালাচ্ছে স্ত্রী শান্তনা মন্ডল।ঘটনায় রেলওয়ে পুলিশকেও নিখোঁজের কথা লিখিত আকারে জানানো হয়েছে। টোটোচালক অশোক মন্ডলের স্ত্রীসহ বাড়িতে রয়েছে দুই সন্তান ও বৃদ্ধা মা। একার রোজগারে সংসার নেমে এসেছে দূশ্চিন্তা। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পরিবারের তরফে স্থানীয় থানায় কোন লিখিত নিখোঁজ অভিযোগ জানানো হয়নি।

