উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে ৫৮ লক্ষ টাকা বরাদ্দে পেভার ব্লকের রাস্তার কাজের শুভ শিলান্যাস হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। বুধবার সকালে হবিবপুর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রাস্তার কাজের শিলান্যাস হয়। হবিবপুর গ্রাম পঞ্চায়েতের জোডাঙ্গা এলাকায় ৫৬৪ মিটার পেভার ব্লকের রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল, হবিবপুর থানার আইসি শোভন কর্মকার, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, বিশিষ্ট সমাজসেবী, কিন্টু মুর্মু সহ অন্যান্যরা।

