ত্রিপুরায় কিছুতেই বন্ধ করা যাচ্ছে না নেশার পাচার বাণিজ্য। আবারো গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ, এবং আগরতলা আর পি এফ মিলে বিহার রাজ্যের ২ জন কুখ্যাত মহিলা নেশা পাচারকারীকে গ্রেফতার করেছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে, এবং ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ২২ কেজি ৪০৫ গ্রাম শুকনো গাঁজা।

রেল পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, গাঁজাগুলি তারা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে পাচাদের জন্য পাঞ্জাবে নিয়ে যেতে চেয়েছিল। তারা আরো দুইবার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে গাঁজা পাচার করেছে বহি: রাজ্যে। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানাতে একটি এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইনস্পেক্টর তাপস দাস। এই মামলাতে আরো অনেক নেশা পাচারকারী গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই গাঁজাগুলির কালোবাজারি মূল্য পাঞ্জাবে প্রায় সাড়ে চার লক্ষ টাকা। ধৃতদের নাম নাম
মঞ্জু দেবী ৪৫ বছর এবং রচনা দেবী বয়স ৩৬ বছর।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *