বেসরকারি নার্সিংহোমের সামনে প্রসুতির মৃ*ত দেহ রেখে বিক্ষোভ মৃ*তার পরিবারে ও প্রতিবেশীদের। নার্সিংহোমের গ্রিলে ধাক্কাধাক্কি মৃ*তার পরিবারের। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলে।প্রায় এক ঘন্টা ধরে তীব্র উত্তেজনা পরিস্থিতি বেসরকারি নার্সিংহোম চত্বরে।পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ,ও র্যাফ মোতায়েন রয়েছে। জানা যায়,মৃ*তার নাম দীপিকা দাস (২৩)বাড়ি চাঁচল থানার কলিগ্রাম দক্ষিণপাড়ায়।

বেসরকারি নার্সিংহোমে সিজারের মাধ্যমে যমজ কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা দেবী।শারীরিক অবস্থা অবনতি হলে কলকাতা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে রবিবার রাতে মৃ*ত্যু তার।পরিবারের দাবি,কলকাতার চিকিৎসক বলেছেন,চিকিৎসায় খামতি থাকায় এই পরিণতি হয়েছে।কলকাতা থেকে দেহ নিয়ে এসে ঐ নার্সিংহোমের বাইরে দেহ রেখে ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকেরা।
অভিযোগের তির যে বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে তাদের কোন প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি।

