সোমবার দুপুরে সাত বছরের শিশু কৌশিক মাঝিকে তার মা শিল্পা মাঝি বি গার্ডেন গঙ্গার ঘাটে নিয়েআসে। কৌশিক কে স্নান করানোর পর পাড়ে রেখে নিজে গঙ্গায় স্নান করতে নামে তার মা শিল্পা মাঝি।তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি ওই শিশুটিকে।এজেসি বোস থানায় শিশুর মা শিল্পা মাঝি অভিযোগ জানায় ।

প্রথমে সন্দেহ ছিল গঙ্গায় তলিয়ে যেতে পারে শিশুটি। বিকালে পুলিশ গঙ্গার ঘাটে ডুবুরি নামিয়ে তল্লাশী করলেও খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার গঙ্গায় ভাটা শুরু হলে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা । পুলিশ দেহ টিকে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

