গ্রামবাসীদের রায়তি জমিতে বাঁধ নির্মাণ করা হচ্ছে। অথচ জমি মালিকরা সরকারিভাবে পাননি কোন নোটিশ বলে অভিযোগ। অধিগ্রহণ করা হয়নি জমি। মেলেনি জমির কোন ক্ষতিপূরণ। অথচ ক্ষতিপূরণ না দিয়েই জমি মালিকদের ভয়ভীতি হুমকি দেখিয়ে বাঁধ নির্মাণের কাজ করানোর চেষ্টা করছেন ঠিকাদার সংস্থার লোকজনরা । এমনটাই অভিযোগ তুলে বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে ক্ষতিপূরণের দাবীতে সরব হলেন মালদার মানিকচকের ভূতনীর হীরানন্দপুর অঞ্চলের কেশরপুর কালুটোনটোলার জমি মালিকরা। তাদের অভিযোগ, ভূতনীতে সরকারি উদ্যোগে বাঁধ নির্মাণ করা হচ্ছে। রায়তি জমিতে বাঁধ নির্মাণের জন্য প্রশাসনিক আধিকারিকরা জমি মালিকদের নিয়ে বৈঠক করেছেন।

অথচ সেই বৈঠকে তারা ডাক পাননি। বৈঠকের ব্যাপারে কিছু জানতেও পারেন নি। অথচ তাদের জমিতেই এখন বাঁধ নির্মানের কাজ করার চেষ্টা চলছে। বাধা দিতে গেলে ঠিকাদার সংস্থার লোকজনেরা ভয়ভীতি দেখাচ্ছে। পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ফলে তারা আশুরের মধ্যে আছেন। তারা চান এলাকায় বাঁধ নির্মাণের কাজ হোক। তবে কাজ শুরুর আগে তাদের রায়তি জমি অধিগ্রহণের জন্য সরকারিভাবে নোটিশ দেওয়া হোক। নোটিশের পর ক্ষতিপূরণ দিয়ে সরকার বাঁধ নির্মাণের কাজ করুক। কিন্তু তা না করেই তাদের অজান্তেই তাদের জমিতেই বাঁধ নির্মাণের কাজ চলছে। তাই তারা কাজে বাধা দিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *