বিধবা মহিলাকে ধ*র্ষ*নের চেষ্টা তিন যুবকের বিরুদ্ধে। উত্তেজিত জনতার বেধরক মার অভিযুক্তদের। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল ব্লকের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন সুযোগ বুঝে পালিয়ে যায়, বাকি দুই যুবককে ধরে বেধরক মারধর করে এলাকাবাসী, খবর পেয়ে ছুটে যায় গাজোল থানার পুলিশ।

আহত দুই যুবককে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অসহায় বিধবা মহিলাটিকে রবিবার রাতে স্টেট জেনারেল হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। খবর পেয়ে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ছুটে আসেন গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। ‌ নির্যাতিতা মহিলার পাশে থাকার আশ্বাস দেন তিনি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *