জফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের পরিবারের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ। মুর্শিদাবাদ থেকে কলকাতার সল্টলেকে এসে পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ নিহতদের পরিবারের সদস্যদের। দরজা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিজেপি নেতারা। যদিও, পুলিশের দাবি, অপহরণের লিখিত অভিযোগ দায়ের হয়েছিল।

সেই তদন্তেই তাঁরা এসেছিলেন। এদিকে পরিবারের সর্দস্যরা পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাসভবনে।
গত এক সপ্তাহ আগে জফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের পরিবার এসে উপস্থিত হন সল্টলেকে। সেখানেই তাঁরা থাকছিলেন। এরপর রবিবার সকালে মুর্শিদাবাদ থেকে একদল পুলিশ আসেন সল্টলেকের সেই আশ্রয়স্থলে তারপর তাঁরা শরণার্থীদের সঙ্গে কথা বলতে চান কিন্তু নিহতের পরিবার তাতে রাজি হয়নি। অভিযোগ, এরপর পুলিশ জোর পূর্বক বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শঙ্খুদেব পণ্ডা, তরুণজ্যোতি তিওয়ারি, সজল ঘোষ সহ বিজেপির প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে প্রবল বচসা হয় পুলিশের।
পুলিশের তরফে জানানো হয় অন্য কেসের তদন্তে নেমেই সল্টলেকে এসেছিলেন তাঁরা।

