আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মলয় পীট। শুক্রবার ২ রা মে সন্ধ্যায় কাজাখস্তানের আলমাটি শহরে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, লন্ডনের পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয়।
৩৫ টিরও বেশি দেশের ৬০ জন গণ্যমান্য ব্যক্তি ও সমাজ পরিবর্তনের কাণ্ডারিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাজসেবা, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ও নিরলস কাজের জন্য এই সম্মান প্রদান করা হয়েছে বলে জানাগিয়েছে।বিগত কয়েক বছরে তিনি যে সমস্ত প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন, তা লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন এনেছে।

তিনি ভারতের গ্রামীণ ও আধা-শহর এলাকায় ১০০-রও বেশি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং ২৫টি আইটিআই প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি, তিনি ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার মধ্যে দুটি মেডিকেল কলেজও রয়েছে। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলি হাজার হাজার মানুষকে স্বল্পমূল্যে সুচিকিৎসা পরিষেবা প্রদান করছে। যাতেকরে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজাখস্তানে ভারতের হাইকমিশনার ডঃ টি.ভি. নাগেন্দ্র প্রসাদ ও ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস-এর সিইও মি. সন্তোষ শুক্লা সহ আরো অনেকেই।

