বিদ্যালয় সর্বোচ্চ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল ধূপগুড়ি মহকুমার প্রত্যন্ত গ্রামের কালীর হাট দেওয়ান চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জিনিয়া চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৪১। জিনিয়ার সাফল্যে খুশি তার বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সঙ্গে প্রতিবেশীরাও। তার বিষয়ভিত্তিক নাম্বার গুলি হল বাংলায় ৯৯ ইংরেজিতে ৯১ অংকে ৯৩ ভৌত বিজ্ঞানে জীবনবিজ্ঞানে ৮০ ইতিহাসে ৯২ ভূগোলে ৯৫। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়তে চায় জিনিয়া।

তার বাবা মায়ের কথায় মেয়ে ভবিষ্যতে যে বিষয় নিয়ে পড়তে চায় আমাদের তাতে কোনো আপত্তি নেই। জিনিয়ার মা দিপিকা চক্রবর্তী জানান মেয়ে দৈনিক চার পাঁচ ঘন্টা পড়াশোনা করতো। তবে পড়াশোনা ছাড়াও নাচ গান-বাজনাতেও পারদর্শী জিনিয়া। বিদ্যালয় তরফে জানা গেছে জিনিয়া বরাবর মেধাবী ছাত্রী। তবে ফলাফলের দিক থেকে বিদ্যালয়ের ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

