রাজ্যের মহিলাদের সুরক্ষা কথা মাথায় রেখে মাত্র ১১ বছর বয়সে হিউমান ম্যানেজমেন্ট রেসকিউ সিস্টেম বানিয়ে তাক লাগালো বীরভূমের লাভপুরের বিডিও অফিস পাড়ার ষষ্ঠ শ্রেণির ছাত্র অনুরাগ মজুমদার। বিভিন্ন সার্কিট ও কোডিং এর মাধ্যমে মহিলাদের সুরক্ষা সিস্টেম বানিয়ে ফেলল ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনুরাগ মজুমদার। এই ডিভাইসটি দুটি আইওটি ডিভাইস ও মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে এই সিস্টেমটি কার্যকারিতা হয়।

যেখানে, লোকাল থানায় একটি ডিভাইস ও মহিলাদের কাছে একটি ডিভাইস রেখে পুরো সিস্টেমটি কাজ করে। মহিলারা কোনো সময় নিরাপত্তাহীনতা বোধ করলে সেই সময় আর এল ডিভাইসের সুইচ টিপে দিলেই লোকেশন সহ লোকাল থানায় সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তাতেই পুলিশ জানতে পারবে কোন মহিলা কোথায় অসুরক্ষিত রয়েছে।
মাত্র ১১ বছর বয়সে অনুরাগ মজুমদার আর এল বা হিউমান ম্যানেজমেন্ট রেসকিউ সিস্টেম বানিয়ে দ্য টেলিগ্রাফ এর অন্তর্গত এডুগ্রাফ আন্ডার ১৮ অ্যাওয়ার্ড পান অনুরাগ মজুমদার।

