গাজোল মূলনিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভারতের সংবিধান রচয়িতা ও ভারতের রত্ন বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মজয়ন্তী উৎসব পালন করা হয় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। সোমবার বেলা এগারোটা নাগাদ তারা কদুবাড়ী একটি বেসরকারি লজের সামনে জমায়েত হন।

সেখানে বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের ছবিতে মাল্যদান ও পুষ্পর্গ নিবেদন করে সম্মান জানানো হয়। প্রচুর সংখ্যক টোটোর মাধ্যমে গাজোল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। উপস্থিত ছিলেন গাজোল মূলনিবাসী কল্যাণ সমিতির সভাপতি তাপস কুমার বালা এবং সংগঠনের সদস্য সনাতন ঋষি সহ অন্যান্য সদস্যবৃন্দ। জানাযায় , তাদের উদ্যোগে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

