ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশের জালে গাঁজা সহ ধৃত এক পাচারকারী।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম শুভেন্দু কুমার শাহ। বাড়ি বিহারের ভাগলপুরে। তাকে এদিন ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের রথবাড়ি সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করে। তার হেপাজত থেকে উদ্ধার হয় ১৬ কেজি গাঁজা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত শুভেন্দু কুমার শাহ মালদা শহরের ঝলঝলিয়া এলাকার কোন এক ব্যক্তির কাছে গাঁজা কিনে। ভাগলপুরে নিয়ে যাচ্ছিল। বিশেষ সূত্রে এই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ রথবাড়ি মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে পাকড়াও করে। সেই সঙ্গে এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *