ABVP এর পক্ষ থেকে গাজোল ব্লক কমিটির সহযোগিতায় গাজোল বিদ্রোহী মোড় অবস্থান বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করেন। যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের জন্য। তৃণমূল ছাত্র পরিষদ যে ধিক্কার মিছিল করেছেন বিজেপি বিরুদ্ধে,আর তারি বিরুদ্ধে শুক্রবার রাত্রিতে ABVP তারা অবস্থান বিক্ষোভ ধিক্কার সমাবেশ করেন গাজোল বিদ্রোহী মোড়ে ৫১২ নং জাতীয় সড়কের এলাকায়। উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলা সহ প্রমুখ সুজিত মন্ডল, (মালদা বিভাগ SFD প্রমুখ রূপচাঁদ শীল, গাজোল নগর সম্পাদক নির্মল সিংহ,গাজোল কলেজ ইউনিট সম্পাদক জীবন ঘোষ।


সুজিত মন্ডল বলেন মহামান্য সুপ্রিম কোর্ট এ রাজ্যের প্রায় 26 হাজার শিক্ষক-শিকার চাকরি বাতিল করেছেন মহামান্য আদালত বারবার শিক্ষা দপ্তরের কাছে যোগ্য অযোগ্য তালিকা চেয়েছিলেন সেই তালিকা রাজ্য সরকার দেয় নি। রাজ্য সরকারের জন্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি চলে গেছে পাল্টা তৃণমূল ছাত্র পরিষদ ধিক্কার মিছিল করে বলছেন বিজেপিরা শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বাতিলের জন্য দায়ী। তাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদেরকে ধিক্কার জানাচ্ছেন এবং তাদের বিরুদ্ধে আজ আমরা গাজোল বিদ্রোহী মরে অবস্থান ও ধিক্কার সমাবেশ করা হয়। রাজ্যের মানুষ অশিক্ষিত নয় তারা বুঝতে পারবেন শিক্ষক-শিক্ষিকাদের চাকরি কাদের জন্য গিয়েছে। ২৬ শে বিধানসভার ভোট রয়েছে তাই তৃণমূল কংগ্রেস মানুষদের ভুল বুঝাচ্ছেন। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *