পিতৃপক্ষের শেষ অমাবস্যাতেই দেবীপক্ষের সূচনার প্রস্তুতি। আর সেই পুণ্য লগ্নকে সামনে রেখে এবারও কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিটের মহাশ্মশানে মহা-আয়োজন। একই সঙ্গে ৫১ সতীপীঠের পুজোর উদ্যোগে কোচবিহার পৌরসভার।পুরাণ মতে, শ্মশানই শক্তির অন্যতম প্রধান ক্ষেত্র। সেই বিশ্বাসকে মাথায় রেখেই মহাশ্মশানে অধিষ্ঠিত শ্মশান কালীর বিশেষ পুজোর পাশাপাশি এবারও ৫১টি সতীপীঠের পৃথক পৃথক আরাধনা হবে একই প্রাঙ্গণে।

পৌরসভা সূত্রে জানা গেছে, এবারের পুজোয় থাকছে বিশেষ চমক ৯ অক্টোবর দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর কুমারী পুজো রাতে ৫১ জন বিশেষ পুরোহিতের মন্ত্রোচ্চারণে ৫১ সতীপীঠের মহাপুজো ও শ্মশান কালীর বিশেষ পুজো
শুধু পুজোই নয়, পুজোকে কেন্দ্র করে মহাশ্মশান চত্বরে বসছে তিন দিনের মেলা। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। ১০ অক্টোবর সকালে চণ্ডীপাঠের আয়োজন করা হয়েছে। বিকেলে মঞ্চ মাতাবে ‘বন্দেমাতরম’ গ্রুপের সঙ্গীতানুষ্ঠান।
ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত উদ্যোক্তারা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *