পথচলতি বাইক আরোহীদের পথ আটকে দাঁড়ালেন স্বয়ং ‘যমরাজ’! ট্রাফিক নিয়ম না মানলে কী ভয়ানক পরিণতি হতে পারে, তা মনে করিয়ে দিলেন সাধারণ মানুষকে। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শনিবার এমনই এক অভিনব সচেতনতামূলক প্রচার কর্মসূচির সাক্ষী থাকল কোচবিহারের চকচকা চেকপোস্ট এলাকা। কোচবিহার সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অভিযানে ট্রাফিক আইন ভাঙা চালকদের শুধু সতর্কই করা হয়নি, তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে হেলমেট।

সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করতে এদিন প্রচারের ময়দানে নামানো হয়েছিল ‘যমরাজ’ সেজে থাকা এক অভিনেতাকে। যেসব বাইক আরোহী হেলমেট ছাড়া যাতায়াত করছিলেন, তাঁদের আটকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে হেলমেট দেওয়া হয়। ‘যমরাজ’-এর মাধ্যমে উপস্থিত পথচলতি মানুষদের বার্তা দেওয়া হয়—আইন ফাঁকি দিলেও মৃত্যুর হাত থেকে রেহাই মিলবে না। তাই সর্বদা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো উচিত।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, “হেলমেট পরুন, ট্রাফিক নিয়ম মানুন—নিরাপদে বাড়ি ফিরুন।” এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *