পৌরনিগমের পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সিপিআইএম । এই অভিযোগ তুলে শনিবার তিন নম্বর বোরো অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করল সিপিআইএমের তিন নম্বর এরিয়া কমিটি।
এদিন দলের কর্মী-সমর্থকেরা বোরো অফিসে উপস্থিত হয়ে আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দেন। সিপিআইএমের অভিযোগ, বর্তমানে শিলিগুড়ি পৌরনিগম কার্যত বিজেপি-র দখলে রয়েছে এবং সেই কারণেই পরিষেবা ব্যবস্থা ভেঙে পড়েছে।

দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দ্রুত পৌর নির্বাচন করা হোক এবং সাধারণ মানুষ যাদের নির্বাচিত করবেন, তাদের হাতেই বোর্ডের দায়িত্ব তুলে দেওয়া হোক। অভিযোগ, বিজেপি বিভিন্ন ওয়ার্ডে নিজেদের প্রতিনিধিদের বসিয়ে দখলদারির মাধ্যমে কাজ চালাচ্ছে, কিন্তু সঠিক পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে।
এছাড়াও জানানো হয়েছে, পৌরনিগমে কোনো প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে গেলে সাধারণ মানুষকে বারবার ঘুরতে হচ্ছে। শহরের রাস্তা-ঘাটের অবস্থাও অত্যন্ত খারাপ বলে অভিযোগ করা হয়েছে সিপিআইএমের পক্ষ থেকে।

