বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এক বিশেষ উদ্যোগ নিল কোচবিহার সদর ট্রাফিক পুলিশ। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে সরদার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব মেন্টরশিপ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ট্রাফিক পুলিশের আধিকারিকর এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

পড়ুয়াদের নিরাপদ সড়ক ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই অনুষ্ঠানে। পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ছাত্র-ছাত্রীদের ঠিক কী কী করণীয়, তা-ও সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয়। বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন থাকা এবং ট্রাফিক বিধি নিখুঁতভাবে মেনে চলা যে কতটা প্রয়োজনীয়, সেই বিষয়ের ওপর অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্যই হলো তরুণ প্রজন্মের মধ্যে প্রথম থেকেই ট্রাফিক সচেতনতা গড়ে তোলা। এর মাধ্যমে নতুন প্রজন্মের মনে নিরাপদ সড়ক ব্যবস্থার প্রতি একটি ইতিবাচক মনোভাব তৈরি হবে, যা ভবিষ্যৎ পথ দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্র-ছাত্রীদের এই সক্রিয় অংশগ্রহণ আগামীদিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *