মালদা, বিশ্বজিৎ মন্ডল;
বন্ধুরা আজকে যে মানুষটার কথা আপনাদেরকে জানাবো, খুব সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা এক লড়াইয়ের গল্প। গ্রামে আর পাঁচটা সাধারন ছেলের মতোই বেড়ে ওঠা! ছোট থেকেই দেখেছেন বাড়ির বড়রা চাষবাসের সঙ্গে যুক্ত! আর তখন থেকেই গ্রামের এই সাধারণ ছেলেটা মাঠঘাট, নদী-নালার প্রতি একটা আলাদা টান অনুভব করত।


গ্রামের হতদরিদ্র চাষীদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখে এসেছেন। মানুষের প্রতি কিছু করে দেখানোর ইচ্ছে সদা সর্বদা তার মধ্যে কাজ করতো।
আস্তে আস্তে মানুষের পাশে দাঁড়াতে লাগলেন তিনি। আর এভাবেই কখন যে গরিবের বন্ধু হয়ে গেলেন তা নিজেও জানেন না। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বাসিন্দা গরিবের বন্ধু বর্তমানে তৃণমূলের বিধায়ক মতিউর রহমান! মানুষের বিপদে-আপদে সবসময় পাশে গ্রামের মানুষ পেয়েছেন এই মানুষটাকে! বিধানসভায় ভোটে দাঁড়িয়ে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন! দায়িত্ব বেড়েছে তার! কিন্তু তিনি তার শিকড়ের টান ভুলে যাননি এখনও। আজকে তার বাড়ির পাশের নিজের জমিতে যখন চাষিরা ধানের চারা লাগাচ্ছিলেন, দেখে তিনি আর বসে থাকতে পারেননি, সেই চাষীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে ধানের চারা লাগাতে শুরু করে দিলেন!! আর এই দৃশ্য দেখে গ্রামের মানুষ অবাক হয়ে যান!! তিনি বিধায়ক হয়েও বুঝিয়ে দিয়েছেন তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সাধারণ মানুষ!!

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *