এক রাতে চারটি দোকানে দুঃসাহসিক চু*রির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
শিলিগুড়ি পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালি বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গল বার গভীর রাতে এই চু*রির ঘটনা ঘটে।

বুধবার সকালে দোকান মালিকরা দোকান খুলতে এসে দেখেন, বাইরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপরই চু*রির বিষয়টি সামনে আসে। পাশাপাশি থাকা মোট চা*রটি দোকানেই দুষ্কৃতীরা হানা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আসিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
ব্যবসায়ীদের দাবি, একটি হার্ডওয়্যার দোকান থেকে নগদ টাকা চু*রি হয়েছে। পাশাপাশি একটি ঘড়ির দোকান থেকে বেশ কিছু দামী ঘড়ি নিয়ে যায় দুষ্কৃতীরা। বাকি দুই দোকান থেকেও বিভিন্ন সামগ্রী চু*রি হয়েছে বলে জানা গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মাঝরাতে একটি চার চাকার গাড়ি ঘটনাস্থলের কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। সেই গাড়ির সঙ্গেই চু*রির যোগ থাকতে পারে বলে অনুমান পুলিশের। ইতিমধ্যেই পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *