জলপাইগুড়ি ও হলদিবাড়ি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম।‌ বুধবার জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনের‌ পর‌ হলদিবাড়ি স্টেশন পরিদর্শন করেন তিনি।‌ মূলত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারাহ।

জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত প্রকল্পের যেসব কাজ হচ্ছে তার সমস্ত দিক ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রেলের পদস্থ‌ আধিকারিকরা।‌ নবনির্মিত ‌প্ল্যাটফর্ম, চলমান সিঁড়ি, আধুনিক সাজসজ্জা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি ও পার্কিং এলাকার উন্নয়নের বিভিন্ন কাজ চলছে স্টেশনগুলিতে। এদিন সমস্ত দিক‌ সরেজমিনে ঘুরে দেখেন ডিআরএম।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *