অন্নপূর্ণার যোজনার টাকা না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। মঙ্গলবার দুপুরে কুমারগ্রাম বিডিও অফিস রিতিমতো উত্তপ্ত হয়ে উঠলো ব্লকের বিভিন্ন এলাকা থেকে আসা অন্নপূর্ণার টাকা থেকে আপাতত বঞ্চিত মহিলাদের বিক্ষোবে।

এদিন মহিলাদের বিক্ষোবে প্রায় ঘন্টা খানেক অচলঅবস্থা তৈরি হয় বিডিও অফিসের কাজ কর্মে। পরবর্তী সময়ে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়া মহিলাদের একটি করে নতুন আবেদন পত্র দেওয়া হয় এবং আস্বাস মেলে সকলেই অন্নপূর্না যোজনার টাকা পাবেন। এরপরেই বিক্ষোব তুলে নেয় বঞ্চিত মহিলারা। তবে মহিলাদের একাংশ বিডিও-র আস্বাসেও শান্ত হননি। পরবর্তী সময়ে তারা কুমারগ্রাম রোড়ে প্রতিকি পথ অবরোধ করেন এবং বিডিও ওফিস থেকে দেওয়া নতুন ফর্ম ছিরে বিক্ষোব দেখান। তাদের স্পস্ট বক্তব্য ১২ পাতার ফর্ম ফিলাপ, অনলাইন ফর্ম ফিলাপের পরেও একাউন্টে টাকা ঢুকে নি এখন নতুন করে আর ফর্ম ফিলাপ আমরা করবোনা। অবিলম্বে অন্নপূর্ণার টাকা একাউন্টে দিতে হবে এই দাবি রাখেন তারা। এই বিষয়ে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাস ফোনে জানান যারা অন্নপূর্ণার টাকা পাওয়ার যোগ্য তাদের চিন্তা করার কোনো কারণ নেই, তারা অবশ্যই টাকা পাবেন। তিনি আরোও বলেন অন্নপূর্ণার অনলাইন পোর্টালে কিছু সমস্যার কারণে অনেকের একাউন্টেই টাকা ঢোকেনি কিছুদিনের মধ্যেই যোগ্যরা টাকা পেয়ে যাবেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *