এই মূহুর্তে কুমারগ্রাম ব্লকের সব থেকে বড় খবর এবং একেবারেই আলাদা একটি খবর দুই নং রায়ডাক নদীর পশ্চিম প্রান্তে নতুন বিডিও অফিসের দাবি সামনে এসেছে। এই বিষয়ে কুমারগ্রামের বিডিওকে লিখিত আবেদন করেছে বিডিও অফিস দাবি মঞ্চ নামে একটি সংগঠন।

প্রত্যন্ত এলাকায় কাজের সুবিদার্থে নতুন বিডিও অফিসের দাবি উঠল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে। বিডিও অফিস দাবি মঞ্চ নামে একটি সংগঠন বুধবার লিখিত আকারে এই দাবি পেশ করেন কুমারগ্রামের বিডিওর কাছে।

উলেখ্য কুমারগ্রাম ব্লকের মাঝ বরাবর বয়ে চলেছে রায়ডাক ২নং নদী। সে কারণে প্রত্যন্ত এলাকাগুলি যেমন ফাঁস খাওয়া, ময়না বাড়ি, হাতিপোতা, চুনিয়া ঝোড়া, জয়ন্তী, কার্তিকার মত জায়গাগুলি থেকে সড়কপথে বিডিও অফিসের দূরত্ব আনুমানিক ৫০ থেকে ৭০ কিলোমিটার। সে কারণের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা বিডিও অফিস দাবি মঞ্চ নামে সংগঠন তৈরি করে কুমারগ্রামের বিডিও সন্দীপ ধারার কাছে দুই নং রায়ডাক নদীর পশ্চিম প্রান্তে নতুন ব্লক অফিসের দাবি রাখেন বলে জানাগিয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *