জাতীয় চিকিৎসক দিবসে বিদ্যালয়ের পক্ষ্যথেকে চিকিৎসকদের সম্মাননা জ্ঞাপন কুমারগ্রামে। ১লা জুলাই জাতীয় চিকিৎসা দিবস উপলক্ষে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ কেন্দ্রে চিকিৎসকদের সন্মান জানাতে পৌচ্ছায় কুমারগ্রাম মদন সিং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিক্ষা এবং ছাত্র-ছাত্রীরা।

এদিন কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের মিষ্টিমুখ করিয়ে জাতীয় চিকিৎসক দিবস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হয় স্বাস্থ্য কেন্দ্রের ভেতর। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিতে আছে রোগীদের হাতে প্যাকেটজাত পানীয় তুলে দেয় স্কুলের ছাত্রীরা।

