স্থায়ী চাকরির দাবি-সহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে ধূপগুড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সাফাই কর্মীরা। সোমবার তাঁরা শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেন। পরে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে একটি স্মারকলিপি জমা দেন।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কাজ করলেও এখনও তাঁদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। পাশাপাশি ন্যায্য বেতন, সামাজিক সুরক্ষা এবং অন্যান্য শ্রমিক-সুবিধা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাফাই কর্মীরা।

