জগন্নাথ দেবের স্নান যাত্রার অনুষ্ঠানে জগন্নাথ দেব কে স্নান করালেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা। সোমবার কুমারগ্রাম ব্লকের লস্করপাড়া গৌড়ীয় মঠে উপস্থিত হল আলিপুরদুয়ারের সংসদ, সেখানে সাধারণ ভক্তদের সঙ্গে অনুষ্ঠানের মেতে উঠেন তিনি।

জানা গিয়েছে আগামী ১৬ ই জুলাই রথযাত্রা অনুষ্ঠান , তার আগে প্রথা মেনে এদিন ছিল স্নানযাত্রর অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অংশগ্রহণ করেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা। সাথে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বাবুলাল সাহা সহ অন্যান বিজেপি নেতৃত্ব। এদিন সাংসদ নিজে হাতে জগন্নাথ দেবের মূর্তি স্নান করিয়ে দেন। স্নানযাত্রা নিয়ে গোটা দিন লস্করপাড়া গৌড়িয় মঠে উৎসবের আমেজ তৈরি হয়, পরবর্তী সময়ে প্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে স্নানযাত্রা অনুষ্ঠানের।

