আলিপুরদুয়ার জেলার বারবিশায় অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পরে কুমারগ্রাম -বারবিশা রাজ্য সড়ক, প্রতিবছর বর্ষায় এই যন্ত্রণার ভুক্ত ভুগি সাধারণ মানুষ। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে স্কুল পড়ুয়া থেকে ব্যবসায়ী সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন জলের তলায় ডুবে রয়েছে কুমারগ্রাম রোড।

পথ চলতি সাধারণ মানুষ নোংরা জলে পা ভিজিয়ে যাতায়াত করছেন। সমস্যা আরো বেশি বেড়েছে কুমারগ্রাম থেকে বারবিশা চৌপতি উঠার মুখে রাস্তার একটা অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাস্তার একটা অংশ দিয়েই যানচলাচল সচল রয়েছে, আর বাকি অংশ বন্ধ রয়েছে।
সোমবার জলমগ্ন এলাকা পরিদর্শন করেন কুমারগ্রামের বিডিও সন্দিপ ধারা সহ অনন্য আধিকারিকরা । এদিন স্থানীয় ব্যবসায়ী ও বিজেপি নেতৃত্বরা পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন।
উলেখ্য বিগত দিনেও প্রশাসনের আধিকারিকরা বারবিশা কুমারগ্রাম রোড়ের জলযন্ত্রণার সমস্যা সমাধানে একাধিকবার ঐ স্থান পরিদর্শন করেছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি এখন দেখার এবারের প্রশাসনিক মহলের এই পরিদর্শন জলযন্ত্রণা থেকে কতটা মুক্তিদিতে পারে বারবিশাবাসীকে।

