৬৩০ বছরের প্রাচীন এই উৎসব দেখতে ভিড় করেন প্রচুর ভক্তরাl ২৮-গড়া গঙ্গাজল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হলো প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহকেl আজ ভোরবেলা মন্দিরে পূজোর প্রক্রিয়া শেষ করে তারপর বিগ্রহদের জন্য রাখা নির্দিষ্ট স্নান মঞ্চে নিয়ে আসা হয় বিগ্রহদের l সেখানেই ভক্তদের উপস্থিততে বিগ্রহদের

স্নান করানো হয়lপ্রাচীন রীতি অনুযায়ী স্নান করানোর পর বিগ্রহদের মূল মন্দিরের বাইরে রাখা হবে এবং তারপর সন্ধ্যের দিকে মন্দিরের গর্ভগৃহে গিয়ে নিয়ে যাওয়া হবে এবং তারপর প্রভুর জ্বর আসবে l এই সময় কবিরাজ চিকিৎসা করবেন l তাই এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে ভক্তদের জন্যl তারপর ১৪ দিন পর মন্দিরের দরজা খোলে এবং শুরু হয় নবযৌবন উৎসবl তারপরে দুই দিন পর অর্থাৎ আগামী ১৬ই জুলাই অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসবl আজকের দিনে প্রভুর এই স্নাণযাত্রা উৎসব দেখতে পেয়ে খুশি ভক্তরাl

