শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ মানুষের পাশে থাকার অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে নিয়মিত আয়োজন করছেন “সরাসরি শংকর” কর্মসূচির।
যেখানে সাধারণ মানুষ সরাসরি মন্ত্রীর সাথে দেখা করে তাদের সামজিক সমস্যা, নাগরিক সমস্যা সমাধানের কথা বলতে পারবেন। ধীরে ধীরে এই কর্মসূচী জনমানুষে আস্তা ও ভরসার জায়গা হয়ে উঠছে।

পরপর দুইবার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন শংকর ঘোষ। নির্বাচনী প্রচারের সময় তিনি বলেছিলেন, সাধারণ মানুষের সমস্যা শুনবেন, তাঁদের পাশে থাকবেন এবং যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের চেষ্টা করবেন। সেই কথা রেখেই বিধায়ক হওয়ার পর শুরু করেন “সরাসরি শংকর” কর্মসূচি। রবিবার শিলিগুড়ির মার্গারেট স্কুলে অনুষ্ঠিত হলো এই কর্মসূচির তৃতীয় পর্ব। আগের দু’টি অনুষ্ঠানের মতো এদিনও শিলিগুড়ি শহরের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ তাঁদের ব্যক্তিগত, সামাজিক ও নাগরিক সমস্যার কথা নিয়ে উপস্থিত হন। প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন শংকর ঘোষ। অভিযোগগুলি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাঠিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। বিধায়ক ও রাজ্যের মন্ত্রীকে এত সহজে হাতের কাছে পেয়ে খুশি সাধারণ মানুষ। তাঁদের অনেকেরই বক্তব্য, সমস্যা জানাতে আর দপ্তরের পর দপ্তরে ঘুরতে হচ্ছে না। সরাসরি জনপ্রতিনিধির কাছে নিজেদের কথা তুলে ধরার সুযোগ মিলছে।
রাজনীতিতে পদমর্যাদা বাড়লেও শংকর ঘোষের ব্যবহার ও মানুষের সঙ্গে মেলামেশার ধরনে কোনো পরিবর্তন আসেনি বলেই মত অনেকের।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *