টানা ভারী বর্ষণে জলপাইগুড়ি জেলার জলঢাকা, তিস্তা ও জর্দা সহ ধরলা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনা এড়াতে মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের।

জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে প্রশাসনিক দল নদী সংলগ্ন এলাকা ও ঘাটগুলোতে জোরদার মাইকিং শুরু করেছে।

প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে নদীর ধারে ভিড় না করতে এবং নদীতে স্নান করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের নিয়ে নদী বা কোনো জলাশয়ের কাছে না যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তাই আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশাবলী মেনে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে মাইক যোগে প্রচারের মাধ্যমে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *