আলিপুরদুয়ারে তৃণমূল নেতা গ্রে*ফতার আদালত চত্বরে চললো ডিম থেরাপি। বৃহস্পতিবার রাতে বিজেপি কর্মীকে মা*রধর ও তলাবাজির অভিযোগে তৃণমূল নেতা রনি মল্লিককে গ্রেফতার করে আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ।

জানাগেছে, এলাকার বাসিন্দা শুভম ঘোষ নামে এক বিজেপি যুব নেতার কাছ থেকে জোর পূর্বক টাকা আদায় ও তাকে অ*স্ত্র নিয়ে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগে রয়েছে রনির বিরুদ্ধে।
শুক্রবার অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলার সময় তাকে উদ্যেশে করে ডিম ছুড়ে বিজেপি নেতা কর্মীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।

