এক বৃদ্ধ মহিলাকে প্রতারণা করে তার সম্পত্তি ও সোনার-রুপোর গয়না আত্মসাতের অভিযোগ উঠেছে আত্মীয়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ অঞ্চলের পূর্ব চয়ন পাড়া এলাকায়।
অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে তাঁরই ছোট ভাইয়ের ছেলে দীপঙ্কর দাসের। বর্তমানে ওই বৃদ্ধা ঘরছাড়া অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ, মিনতি দাস নামে ওই বৃদ্ধা বহু বছর আগে পরিশ্রমের উপার্জিত অর্থ দিয়ে একটি জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। স্বামীর মৃ*ত্যুর পর একাই থাকতেন তিনি। সেই সুযোগেই অভিযুক্ত নানানভাবে বিশ্বাস অর্জন করে ধীরে ধীরে তাঁর সমস্ত জমি নিজের নামে করে নেয় বলে অভিযোগ।
এছাড়াও, কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভয় দেখিয়ে বৃদ্ধার লকারে থাকা বিপুল পরিমাণ সোনার ও রুপোর গয়নাও হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি। সবকিছু হাতিয়ে নেওয়ার পর তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই বৃদ্ধা।

ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই আইনের দ্বারস্থ হয়েছে। শুক্রবার নিজের বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসেন মিনতি দাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ দুই পক্ষের বক্তব্য শুনে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবী, দীপঙ্কর দাস নানান ভাবে সে বৃদ্ধ মহিলাকে ঠকিয়ে তাদের নামে সবকিছু করে নিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দীপঙ্কর দাস এবং তার পরিবারের বিরুদ্ধে অবিলম্বে শাস্তির দাবি জানান।।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *