আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য সচেতনামূলক র্যালির আয়োজন শিলিগুড়িতে। আশিঘর ফাড়ির পুলিশ খারাবাড়ি মহাদেব স্পোটিং ক্লাবের যৌথ উদ্যোগে এই আয়োজন বলে জানাগিয়েছে। পাশাপাশি আশিঘর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরাও স্কুল পড়ুয়াদের নিয়ে পৃথকভাবে একটি সচেতনতামূলক র্যালি বের করেন।
শুক্রবার সকালে আশিঘর ফাঁড়ি প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয় র্যালিতে অংশগ্রহণ করেন পুলিশ কর্মী, ক্লাবের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং স্কুলের পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার এবং বিভিন্ন স্লোগান নিয়ে র্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মাদকাসক্তির ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে অংশগ্রহণকারীরা জোরালো বার্তা তুলে ধরেন।

অন্যদিকে আশিঘর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আরেকটি র্যালি শহরের বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। পড়ুয়ারা স্লোগান, গান এবং সচেতনতামূলক বার্তার মাধ্যমে সমাজকে নেশামুক্ত করার আহ্বান জানায়। ট্রাফিক পুলিশ কর্মীরাও তাদের সঙ্গে পা মিলিয়ে পথচলতি মানুষকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে বোঝান।

