গতকাল রাতে পদিমা ২ অঞ্চলের তৃণমূল নেতা ও উপপ্রধান সুজিত কর এবং কোষাধ্যক্ষ সুবল সাউ ইতিমধ্যেই কোটি টাকার আর্থিক তছরুপ ও দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশের হাতে।স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ দীর্ঘদিন ধরে পদিমা ২ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের অধীন “নয়াকালী মন্দির”নির্মাণের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন এই দুই তৃণমূল নেতা।পাশাপাশি দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের টাকা এবং পদিমা দুই অঞ্চলের সরকারি টাকা নয়ছয়ের অভিযোগে প্রায় কোটি টাকার দুর্নীতির দায়ে ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে ।আজ থানা থেকে আদালতে নিয়ে যাবার সময় স্থানীয় বিজেপি নেতৃত্বরা তাকে লক্ষ্য করে চোর স্লোগান এবং ডিম থেরাপি দিতে থাকেন।

স্থানীয় বিজেপি নেতৃত্ব কৌশিক শুই বলেন দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমবায় সমিতি গুলিতে থেকেও লুটতরাজ চালিয়েছেন।এমনকি মন্দিরের টাকা নয় ছয় এর অভিযোগ উঠেছে তার নামে। রামনগর এক ব্লকে প্রথম থেকে শুরু হল এই ডিম থেরাপি এর পরে অন্যান্য নেতৃত্ব দের গ্রেপ্তার হবেন এবং তাদেরকে একই রকম ভাবে হেনস্তা করা হবে বলে তিনি জানান।
এদিন সকাল থেকেই বিজেপি কর্মীরা ভিড় করতে থাকেন থানা চত্বরে আদালতে নিয়ে যাবার সময় তাকে উদ্দেশ্য করে ডিম ছড়া এবং চোর চোর স্লোগান উড়তে থাকে ।থানার পক্ষ থেকে জানানো হয়েছে ওই দুই তৃণমূল নেতাকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *