দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত মজমপুরের ডন সারিউল শেখকে কোমরে দড়ি বেঁধে জনসম্মুখে ঘোরাল কালিয়াচক থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বছরের পর বছর এলাকায় মারপিট, খু*ন ও মা*দক পাচারের ঘটনায় সংবাদ মাধ্যমের শিরনামে ছিল সারিউল।
পুলিশ সূত্রে খবর, রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। সেই অভিযানের অংশ হিসেবেই কয়েকদিন সম্প্রতি সারিউল শেখকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে তাকে তার প্রভাব বিস্তারের এলাকায় নিয়ে গিয়ে জনসমক্ষে ঘোরানো হয়। এলাকাবাসীর একাংশের দাবি অবশেষে শান্তির আশা দেখা দিয়েছে এলাকায়।

