মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক দ্বাদশ শ্রেণির ছাত্র। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজিপোতা এলাকার বাসিন্দা রিয়াজ নামে ওই ছাত্র এদিন টিউশন পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে চাঁপাপুকুরের দিকে রওনা হয়েছিল। রাজাপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ভারী লরির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতেও ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় ওই ছাত্র। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা রিয়াজকে মৃ*ত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে। তবে দুর্ঘটনার পর থেকেই লরির চালক পলাতক বলে জানা গিয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *