তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর অফিসে বিয়ারের বোতল, গুচ্ছ গুচ্ছ আধার কার্ড সরকারি নথি সহ জন্ম নিরোধক বস্তু। ঘটনাটি কল্যানীর ৬ নম্বর ওয়ার্ডের মাঝেরচর এলাকার।এলাকার মানুষজন হঠাৎই ঢুকে পড়ে ওয়ার্ড অফিসে। সেখানে ঢুকে পাওয়া যায় বিভিন্ন সরকারি নথিসহ গুচ্ছগুচ্ছ আধার কার্ড। টেবিলের ওপরে সাজানো রয়েছে একের

পর এক বিয়ারের খালি বোতল। পাওয়া গেল জন্ম নিরোধক প্যাকেট। ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামল দাসের এই অফিস থেকে এই সমস্ত জিনিস উদ্ধারে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিপুল অংশের মানুষ ওয়ার্ড অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে নদিয়ার কল্যাণী থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

