“আইন সবার জন্য সমান—কিন্তু বাস্তবে কি তাই? জলপাইগুড়ির বেলাকোবায় আজ যা ঘটল, তা যেন সেই চিরন্তন প্রশ্নকেই আবারও বড় করে তুলল। সাধারণ মানুষকে নিয়ম শেখাতে গিয়ে নিজেই নিয়ম ভাঙলেন এক হোমগার্ড পুলিশ কর্মী। আর তার জেরেই আজ জনরোষের মুখে পড়তে হলো তাঁকে। কী ঘটেছিল ঠিক?
রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যিনি সাধারণ মানুষকে হেলমেট বা বাইকের কাগজ না থাকার জন্য জরিমানা করেন, সেই রক্ষকই যখন আইন মানেন না, তখন কী হয়? জলপাইগুড়ির বেলাকোবায় আজ এমনই এক ঘটনার সাক্ষী থাকল স্থানীয়রা।

পুরো ঘটনাটি ঠিক কী?
অভিযোগ, গতকালই স্থানীয় বিবেকানন্দ কলোনির এক বাসিন্দাকে হেলমেট না পরার দায়ে মোটা অঙ্কের জরিমানা করেছিলেন ওই হোমগার্ড বলে অভিযোগ স্থানীয় ওই যুবককে। কিন্তু আজ সকালে বেলাকোবার কলেজ পাড়া এলাকায় তাঁকেই বাইক চালিয়ে যেতে দেখেন সাধারণ মানুষ। সন্দেহ হওয়ায় স্থানীয়রা সরকারি অ্যাপে ওই বাইকের নম্বর দিয়ে সার্চ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। দেখা যায়, হোমগার্ডে ওই পুলিশ কর্মীর নিজের বাইকেরই ট্যাক্স এবং ইন্স্যুরেন্স—অর্থাৎ গুরুত্বপূর্ণ নথিপত্র মেয়াদোত্তীর্ণ।
নথিপত্রহীন বাইক নিয়ে খোদ হোমগার্ডের যাওয়ার সময় পথ আটকান স্থানীয়রা। শুরু হয় তীব্র বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর যায় বেলাকোবা ফাঁড়িতে। শেষপর্যন্ত জনতার চাপের মুখেই ওই হোমগার্ড পুলিশ কর্মীর নিজের বাইকেরই চালান কাটতে বাধ্য হয় পুলিশ।

