আত্মসমর্পণকারী দুই উগ্রপন্থী গোষ্ঠীর ডাকে বুধবার সকাল থেকে শুরু হয়েছিল অনির্দিষ্টকালের পথ ও রেল অবরোধ।

এক ঘণ্টার মধ্যেই ত্রিপুরা প্রশাসনের কাছ থেকে নিজেদের দাবিদাওয়া পূরণের ইতিবাচক আশ্বাস পেয়েই আন্দোলনকারীরা অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। এর ফলে ত্রিপুরা খোয়াই জেলা বড়মুড়া সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং সংলগ্ন রেলপথে পুনরায় যান চলাচল ও ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে। এদিন সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পুনর্বাসন সংক্রান্ত একগুচ্ছ দাবিতে খোয়াই জেলার বড়মুড়া এলাকায় জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করেন আত্মসমর্পণকারী দুই উগ্রপন্থী গোষ্ঠীর সদস্যরা। আচমকা এই অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আটকে পড়ে বহু যানবাহন ও দূরপাল্লার ট্রেন। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসনের তরফ থেকে আন্দোলনকারীদের দাবিগুলি খতিয়ে দেখার এবং দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়।
আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেই আন্দোলনকারীরা।

