সাপের ছোবলে মৃ*ত্যু হল আট বছরের শিশুর।বুধবার দুপুরে ধূপগুড়ির কালিরহাট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। অকাল এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, শিশুটির বাবা-মা প্রতিদিনের মতো কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। দুপুরে একাই ভাত খেয়ে কুয়োর পাড়ে থালা ধুতে গিয়েছিল শিশুটি। সেই সময় আচমকাই একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। যন্ত্রণায় ছটফট করতে করতে সে ছুটে যায় পাশের বাড়িতে থাকা কাকার কাছে।

পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতালে পৌঁছানোর সময় শিশুটি সুস্থ ছিল এবং হেঁটেই হাসপাতালের ভেতরে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি স্থানান্তর করার পরামর্শ দেন। তবে হাসপাতালের প্রয়োজনীয় প্রস্তুতি বা পাঠানোর আগেই শিশুটি মৃ*ত্যুর কোলে ঢলে পড়ে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *