নির্মীয়মাণ গুদামের ছাদ হঠাৎ ভেঙে পড়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কলকাতার তারাতলা এলাকায়।
ঘটনায় একাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বেশ কয়েকজন শ্রমিক গুদামের ভিতরে কাজ করছিলেন। আচমকাই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। বিশাল লোহার বিম এবং কংক্রিটের ধ্বংসাবশেষ শ্রমিকদের উপর এসে পড়ায় কয়েকজন আটকে পড়েন বলে খবর।

ঘটনার পরই এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে। দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহত বা আটকে পড়া শ্রমিকদের সঠিক সংখ্যা সম্পর্কে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। দুজনের মৃ*ত্যুর সম্ভাবনা সামনে আসছে। অন্ততপক্ষে 40 থেকে 50 জন শ্রমিক ভেতরে আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *