পৃথক দুই পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ আবাসন ও ট্রাফিক পোস্ট, মাদারিহাট ব্লকে পৃথক দুটি পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোররাতে ঘটে যাওয়া এই দুই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনও প্রাণহানির খবর নেই। পুলিশ দুটি গাড়িই আটক করেছে। জানা গিয়েছে, এদিন রাত প্রায় আড়াইটে নাগাদ একটি গৌহাটিগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে মাদারিহাট থানার এলাকায় ঢুকে পড়ে। পরে সেটি এক পুলিশ আধিকারিকের আবাসনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় আবাসনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ভাগ্যক্রমে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে, মাদারিহাটের রাঙ্গালিবাজনা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পোস্টে ধাক্কা মারে। ধাক্কার জেরে ট্রাফিক পোস্টের একাংশ ভেঙে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত লরি ও ট্রাকটিকে আটক করা হয়েছে। কী কারণে এই দুটি দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *