গাঁ*জার নেশায় বন্ধুর বুকে ছুরি মেরে খু*ন করল বন্ধু। ঘটনায় তীব্র চঞ্চল্য কেন্নাগরের উত্তরপাড়া থানা এলাকায় ।
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার গভীর রাতে বাগখাল এলাকায় একটি মাঠের ঝোপে এক যুবকের মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা ।উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়।

মৃত যুবকের নাম মহঃ একলাখ আনসারী। পেশায় চালক।
তার বন্ধু মহঃ ফরিয়াদ সে গতকাল বিকালে একলাখ কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানান মৃত যুবকের মা।
রাত একটা নাগাদ উত্তরপাড়া থানা থেকে খবর আসে একলাখ খুন হয়েছে।
পুলিশ সূত্রে খবর,ফরিয়াদের সঙ্গে মিলমাঠে গাঁ*জার নেশা করছিল একলাখ।সেখানে দুজনের মধ্যে বচসা হয়।ফরিয়াদরে কাছে ছুরি ছিলো সেই ছুরি বসিয়ে দেয় একলাখের বুকে।
পুলিশের সন্দেহ বন্ধুদের মধ্যে নেশা করে ঝামেলার কারনে খু*ন হতে পারে। বৃহস্পতিবার অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। ধৃত যুবক নিজেও পেশায় গাড়ির চালক বলে জানা গিয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *