রাজ্য সরকারের জনকল্যাণ শিবিরে ঠিকমতো পরিশেষা না পাওয়ার অভিযোগ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে। সোমবার থেকে কুমারগ্রাম কৃষক বাজারে শুরু হলো তিন দিনের জনকল্যান শিবির, রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের নতুন আবেদন করা থেকে বিভিন্ন সমস্যা সমাধান হওয়ার কথা জনকল্যান শিবিরে। তবে শিবিরে আশা সাধারণ চা শ্রমিক এবং অন্যান উপভোক্তাদের একাংশ পরিষেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

অনেকে দাবি তুলেছেন প্রতি গ্রামপঞ্চায়েতে এই শিবির অনুষ্ঠিত হলে ব্লকের প্রন্তিক এলাকাগুলি সাধারণ মানুষদের হয়রানির শিকার হতে হতো না। অনেকে কাজ ফেলে শিবিরে এসে পরিষেবা না পেয়ে বাড়ি ফিরেছেন। এই বিষয়ে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাস জানান শিবিরে প্রচুর পরিমান সাধারণ মানুষ তাদের সমস্যা সমাধানের জন্য এসেছে, প্রথম দিনের শিবির তাই পরিকাঠামোগত কিছু সমস্যা ছিল আগামীকাল থেকে যেন সাধারণ মানুষ সমস্যায় না পড়ে তার জন্য বিডিও সাহেবের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *