বর্তমান সময়ে যখন অধিকাংশ মানুষ নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, সেই সময় সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল নজির দেখা গেল বানারহাট ব্লকের দুরামারি এলাকায়। সোমবার তিস্তা যোগা একাডেমির উদ্যোগে দুরামারি হাসপাতাল চত্বরে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয়। এদিন একাডেমির সদস্যরা হাসপাতাল চত্বরে গজিয়ে ওঠা বিভিন্ন আগাছা, ঝোপঝাড় এবং প্লাস্টিক-সহ অন্যান্য আবর্জনা পরিষ্কার করেন। এই কর্মসূচিতে শিশুদেরও সক্রিয় অংশগ্রহণ করতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে আগাছা ও নোংরা আবর্জনা জমে থাকায় সাধারণ মানুষ এবং চিকিৎসার জন্য আসা রোগীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।

সেই বিষয়টি মাথায় রেখেই এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। তিস্তা যোগা একাডেমির সদস্যরা জানান, সমাজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তাঁরা সকলকে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হওয়ার এবং নিজেদের এলাকা ও বাজার পরিষ্কার রাখার আহ্বান জানান। তিস্তা যোগা একাডেমির এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এ ধরনের সামাজিক উদ্যোগ অন্যদেরও সচেতন হতে উৎসাহিত করবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *