মোথাবাড়ির রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ছেড়ে অনেকেই যোগদান করলেন তৃণমূলে। শনিবার সন্ধ্যায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা মান্নুটোলা এলাকায়। উপস্থিত ছিলেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা। ইয়াসমিন, কালিয়াচক-২নং ব্লক তৃণমূল সভাপতি ফিরোজ সেখ, ব্লক সহ ‘সভাপতি হাসিমুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।

এদিন তাদের হাত ধরেই রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য, অঞ্চল যুব কংগ্রেসের সভাপতি ও কার্যকরি সভাপতি সহ অনেকেই তৃণমূল দলে যোগদান করেন। এই যোগদানের ফলে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের শক্তি ক্ষয় এবং তৃণমূলের শক্তিবৃদ্ধির দাবী করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *